ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামায়াতের পূর্বঘোষিত নারী সমাবেশ স্থগিত

ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে মহিলা বিভাগের ফেসবুক পেজে সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন ডা. তাহের জানান, নির্বাচনি প্রচারের সময় বিভিন্ন স্থানে হামলা, নির্যাতন, হেনস্থা ভয়ভীতির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজধানীর খবর জামায়াতে ইসলামীর মহিলা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের পূর্বঘোষিত নারী সমাবেশ স্থগিত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে মহিলা বিভাগের ফেসবুক পেজে সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন ডা. তাহের জানান, নির্বাচনি প্রচারের সময় বিভিন্ন স্থানে হামলা, নির্যাতন, হেনস্থা ভয়ভীতির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত