নির্বাচনী
লড়াইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নারী প্রার্থীর হাতে দলীয় প্রতীক 'শাপলা কলি' তুলে দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তারা হলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। প্রতীক প্রদানকালে জামায়াত আমির তাঁদের শুভেচ্ছা জানান।
আজ
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত ১১ দলীয় জোটের এক বিশাল নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান দুই নারী প্রার্থীর হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেন। এই জনসভার মাধ্যমে জোটগত ঐক্যের প্রতিফলন ঘটে, যেখানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, ‘ঢাকা-১৯ আসনে আমাদের বোন দিলশানা পারুলকে আমরা মনোনয়ন দিয়েছি। নর-নারীদের রক্ত, মা-বোনদের চোখের পানি দেখে তিনি অস্ট্রেলিয়ার বিলাসী জীবন ছেড়ে দেশে এসেছেন। তিনি ৯ কোটি মায়ের পক্ষে কথা বলবেন, ১৮ কোটি মানুষের অধিকার সংরক্ষণে গর্জে উঠবেন ইনশাআল্লাহ।‘
ঢাকা-২০ আসনের প্রার্থী সম্পর্কে জামায়াত আমির বলেন, ‘ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কুয়েট থেকে স্নাতক পাস করেছেন। আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দিতে চাই। তিনি সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসেবে কাজ করবেন।‘
জনসভায় প্রধান অতিথির ভাষণে জামায়াত আমির বলেন, ‘জুলাই না হলে ২০২৬ সালের নির্বাচন হতো না; যারা জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করে, তারা আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকেই অস্বীকার করে।‘
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন—বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে নাকি আবার আধিপত্যবাদী শক্তির কবলে পড়বে, সেই সিদ্ধান্ত হবে এই ভোটে।’
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : প্রার্থী প্রতীক জামায়াত আমির
.png)
রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন