ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এ বিজয় বিএনপির একার নয়, সমগ্র বাংলাদেশের। দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে রায় দিয়েছে, তা গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক বার্তা।’
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে এই আলাপ করেন মাহাদী আমিন।
তিনি বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তাই বহু প্রতীক্ষার পরে এই যে প্রত্যাশিত বিজয় এটা কোনো ব্যক্তি বা একক দলের সাফল্য নয়। এটি দেশের মানুষের বিজয়, গণতন্ত্রের বিজয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও প্রত্যাশার ফসল আজকের এই ফলাফল। বিএনপির ওপর মানুষ যে প্রত্যাশা রেখেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই পূরণ করবেন।’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘বিএনপি দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ওপর অনেক শহীদের ত্যাগ সংগ্রামের ওপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবে এবং আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে বলে বিশ্বাস করি।’
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গণতন্ত্র মাহদী আমিন জনগণের রায়
.png)
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন