চাটমোহরে টেন্ডার দাখিল নিয়ে বিএনপি'র মারপিটে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিব, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেনসহ আহত জামায়াত নেতাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহর থানায় সাচ্চুকে প্রধান আসামি করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ জন নামীয় এবং অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন জামায়াতে ইসলামী চাটমোহর শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা পরিষদের ডাকা হাট বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষদিন ছিল।
একই সাথে বিকেল তিনটায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলায় যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বাক্সে তার টেন্ডার শিডিউলটি ফেলেন।
এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার উপর হামলা করে। সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ প্রথমে তাদের নিবৃত করে নিচে নামিয়ে দেয়ার চেষ্টা করে। এর কিছু সময় পর ইউএনও অফিস থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষে বের হচ্ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান। তখন 'জামায়াতের সেক্রেটারী এখানে কেন' বলেই তার উপর হামলা করে মারপিট শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের প্রতিহত করতে পারেনি। পরে বিএনপি'র এক নেতার সহায়তায় নিজেকে রক্ষা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিব।
এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মারপিটের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে (নং ১৭) আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের জামায়াতের এমপি মাওলানা আলী আছগার।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন