ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কাজীপাড়াগ্রিন রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

আজ বুধবার ( জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কাজীপাড়া গ্রিন রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। 

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত মুসাব্বিরকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি ফজলু।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এনএম /ধ্রুবকন্ঠ

বিষয় : মৃত্যু গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর কাজীপাড়াগ্রিন রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

আজ বুধবার ( জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কাজীপাড়া গ্রিন রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। 

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত মুসাব্বিরকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি ফজলু।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এনএম /ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত