ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কে হাসবে বিজয়ের হাসি, নাছির, না শিশির

কে হাসবে বিজয়ের হাসি, নাছির, না শিশির
ছবি: সংগৃহীত

সাধারণ ভোটারদের ভোট গ্রহনের মধ্যে দিয়ে জমে উঠেছে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই-শাল্লা, (সুনামগঞ্জ -২)  আসনে  জাতীয় সংসদ নির্বাচন।

সারা দেশের ন্যায় সুনামগঞ্জ-২ আসনেও এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এই আসনকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির প্রতিপক্ষ যেন জামায়াত । ভোটের শেষ মুহূর্তে এসে প্রশ্ন একটাই  শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি?

ভোট গণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ভোট গ্রহনের  সময় শেষ হলেও প্রার্থীদের দৌড়ঝাঁপ থেমে নেই। ভোটের অঙ্ক কষা, কেন্দ্রভিত্তিক পাহারা,  ভোট গননার  সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ও তাদের সমর্থকরা। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা, বাড়ছে আলোচনা-সমালোচনা।

তিন প্রার্থীর লড়াই, মুল আলোচনায় দুই প্রতীক। এ আসনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী, নাছির উদ্দিন চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনির, বাসদ মনোনীত প্রার্থী এডভোকেট নিরঞ্জন দাস খোকন।

তবে ভোটের হিসেব নিকেশে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ধানের শীষ ও দাড়িপাল্লা । স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দি¦তা গড়ে উঠেছে। ফলে নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আভাস স্পষ্ট।

স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু ভোটারদের সমর্থনে এই আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ আসনের সমীকরণে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসনটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, স্থানীয় জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিও ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সুনামগঞ্জ জেলার মধ্যে দিরাই শাল্লা আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ধানের শীষ না দাড়িপাল্লা  কার গলায় উঠবে বিজয়ের মালা, তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত।

রাজনৈতিক সমীকরণ, ভোটের অঙ্ক, মাঠের পরিস্থিতি সব কিছু মিলিয়ে এ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনী কেন্দ্র। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন, সেটিই এখন দেখার বিষয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিশির নাছির বিজয়ের হাসি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কে হাসবে বিজয়ের হাসি, নাছির, না শিশির

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত