ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ওসমান হাদিকে গুলি, পাওয়া গেল গুরুত্বপূর্ণ আলামত

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাদির সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে।

এদিন ঘটনার পর থেকেই পুলিশ ও সিআইডি সদস্যরা তদন্ত শুরু করে। সেই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে গুলির খোসাগুলো জব্দ এবং পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেই সাথে পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

এর আগে, দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।‘

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ‘হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গুলিবিদ্ধ ওসমান হাদি ঢাকা-৮ আসন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০১ মার্চ ২০২৬

ওসমান হাদিকে গুলি, পাওয়া গেল গুরুত্বপূর্ণ আলামত

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাদির সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে।

এদিন ঘটনার পর থেকেই পুলিশ ও সিআইডি সদস্যরা তদন্ত শুরু করে। সেই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে গুলির খোসাগুলো জব্দ এবং পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেই সাথে পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

এর আগে, দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।‘

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ‘হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত