ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

এবার ভোট কারচুপি করতে দেওয়া হবে না জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। কেউ সিল মেরে নিয়ে চলে যাচ্ছে, এমন দেখলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা শেষ পর্যন্ত মাঠ ছাড়বো না, প্রতিরোধ গড়ে তুলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো’। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ আরও বলেন, ১৪শ' শহীদ বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচন করতে পারছি। আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, যেকোনো মূল্যে এই নির্বাচনকে দেশের জন্য কাজে লাগাতে হবে। ভোট যাকেই দেন, ভোট দিতে আসবেন। এর মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের পথে যেতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে। নিজের ভোট দিতে হবে অন্যের ভোটও নিশ্চিত করতে হবে।

নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে মাঠে ১১ দলীয় জোট, এই জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মিডিয়াকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এনসিপি এই নেতা বলেন, আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, আগস্টের আগে মিডিয়া পক্ষপাতিত্ব করেছে, কিন্তু তাদের ছাড় দেওয়া হয়েছে। এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। আমরা এগুলো নোট রাখছি, যারা এগুলো করছে নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া হবে। 

সময় নির্বাচন কমিশন রিটানিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আগামীকাল যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সেই আহ্বান জানান আসিফ মাহমুদ। কিন্তু সময় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানান তিনি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি আসিফ মাহমুদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এবার ভোট কারচুপি করতে দেওয়া হবে না জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। কেউ সিল মেরে নিয়ে চলে যাচ্ছে, এমন দেখলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা শেষ পর্যন্ত মাঠ ছাড়বো না, প্রতিরোধ গড়ে তুলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো’। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ আরও বলেন, ১৪শ' শহীদ বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচন করতে পারছি। আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, যেকোনো মূল্যে এই নির্বাচনকে দেশের জন্য কাজে লাগাতে হবে। ভোট যাকেই দেন, ভোট দিতে আসবেন। এর মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের পথে যেতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে। নিজের ভোট দিতে হবে অন্যের ভোটও নিশ্চিত করতে হবে।

নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে মাঠে ১১ দলীয় জোট, এই জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মিডিয়াকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এনসিপি এই নেতা বলেন, আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, আগস্টের আগে মিডিয়া পক্ষপাতিত্ব করেছে, কিন্তু তাদের ছাড় দেওয়া হয়েছে। এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। আমরা এগুলো নোট রাখছি, যারা এগুলো করছে নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া হবে। 

সময় নির্বাচন কমিশন রিটানিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আগামীকাল যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সেই আহ্বান জানান আসিফ মাহমুদ। কিন্তু সময় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানান তিনি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত