ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : দুলু

ছবি: সংগৃহীত

নাটোর- আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একটি মহল কোনোভাবেই দেশে নির্বাচন হোক তা চায় না। তারা চায় না পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের জন্মভূমি এগিয়ে যাক। তাদের বিষয়ে আমাদের সবাইকে সাবধান হতে হবে’।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) বিকেলে নাটোর- (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনমুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে খুন করা হয়েছে। দেশের সব মানুষ অবশ্যই সেই খুনের উপযুক্ত বিচার চায়। তাদের রক্তের বিনিময়েই আজ দেশের মানুষ ২০ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আর মাত্র কয়েকদিন পর সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এখন ভোটের আগ মুহূর্তে সেই বিচারের দাবিতে যমুনা শাহবাগে এভাবে অবস্থান নেওয়ায় ফ্যাসীবাদী সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। সবাইকে মনে রাখতে হবে দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। সবাইকে বিষয়ে সচেতন থাকতে হবে’।

বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন নাটোর- (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী, শামসুল আলম রণি, অধ্যাপক আব্দুল আলীম, এবিএম ইকবাল হোসেন রাজু, মহুয়া নূর কচি প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি নির্বাচনী ধানের শীষ দুলু

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : দুলু

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নাটোর- আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একটি মহল কোনোভাবেই দেশে নির্বাচন হোক তা চায় না। তারা চায় না পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের জন্মভূমি এগিয়ে যাক। তাদের বিষয়ে আমাদের সবাইকে সাবধান হতে হবে’।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) বিকেলে নাটোর- (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনমুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে খুন করা হয়েছে। দেশের সব মানুষ অবশ্যই সেই খুনের উপযুক্ত বিচার চায়। তাদের রক্তের বিনিময়েই আজ দেশের মানুষ ২০ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আর মাত্র কয়েকদিন পর সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এখন ভোটের আগ মুহূর্তে সেই বিচারের দাবিতে যমুনা শাহবাগে এভাবে অবস্থান নেওয়ায় ফ্যাসীবাদী সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। সবাইকে মনে রাখতে হবে দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। সবাইকে বিষয়ে সচেতন থাকতে হবে’।

বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন নাটোর- (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী, শামসুল আলম রণি, অধ্যাপক আব্দুল আলীম, এবিএম ইকবাল হোসেন রাজু, মহুয়া নূর কচি প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত