স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন,
‘সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে চলে গেল ও জনগণের সামনে দিয়ে পালিয়ে গেল,
তা অবিশ্বাস্য ঘটনা। এটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দেয়।’
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন,
এর আগে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ তেমন কোনো ভূমিকা পালন করেনি।
মাস ঘুরতে না ঘুরতেই আবারও রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ঘটনা প্রমাণ করে যে দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি।
তিনি বলেন, ‘মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন, এই মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ, উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচনে মানুষ স্বস্তিতে ও নিরাপদে ভোট দিতে পারবেন কি না সে ব্যাপারে গভীর সন্দেহ রয়েছে।‘
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী
সাইফুল
হক
বলেন,
‘হত্যাকারী
যে
বা
যারাই
হোক
না
কেন,
সরকার
দ্রুত
পদক্ষেপ
নিয়ে
হত্যাকারীদের
গ্রেপ্তার
করে
আইনের
আওতায়
আনতে
হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
নিহত মুছাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা তিনি জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহী মসজিদে মরহুম আজিজুর রহমান মুছাব্বিরের জানাজায় অংশগ্রহণ করেন সাইফুল হক।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : সাইফুল হক আইন-শৃঙ্খলা অবনতি হত্যাকাণ্ড
.png)
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন