ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাভাবিপ্রবিতে খাদ্য দুর্গীকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সেমিনার এবং ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত

‎বাংলাদেশের জনস্বাস্থ্যের উন্নয়ন ও খাদ্য শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) খাদ্য দুর্গীকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক একটি বিশেষ সেমিনার ও ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।

‎‎আজ সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে ৩য় একাডেমিক ভবনের সেমিনার রুমে খাদ্য দুর্গীকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সেমিনার এবং ৩য় একাডেমিক ভবন প্রাঙ্গণে ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সেমিনারের প্রতিপাদ্য ছিল, বাংলাদেশে খাদ্য দুর্গীকরণ এবং হিমায়িত খাদ্য প্রক্রিয়াকরণ: বর্তমান দৃশ্যপট ও ভবিষ্যৎ সম্ভাবনা।

‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক।

‎সেমিনারে দুটি পৃথক অধিবেশনে খাদ্য খাতের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। খাদ্য দুর্গীকরণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এম. বোরহান উদ্দিন। তিনি দেশে খাদ্য দুর্গীকরণের বর্তমান অবস্থা তুলে ধরে সাধারণ মানুষের পুষ্টিঘাটতি পূরণে এর গুরুত্ব ব্যাখ্যা করেন।

‎অন্য অধিবেশনে হিমায়িত খাদ্য ও সামুদ্রিক সম্পদ বিষয়ে আলোচনা করেন এসিআই এগ্রোলিংক লিমিটেডের বিজনেস ডিরেক্টর সৈয়দ এম. ইশতিয়াক। তিনি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও রপ্তানি বাজারে এ খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং বৈশ্বিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ তুলে ধরেন।

‎এছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুল আরেফিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ গুলজারুল আজিজ এবং টেকনোসার্ভ বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহমেদ।

‎‎সেমিনারে বক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, হিমায়িত খাদ্য প্রক্রিয়াকরণ এবং খাদ্য দুর্গীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মাভাবিপ্রবিতে খাদ্য দুর্গীকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সেমিনার এবং ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত