এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনের কার্যক্রম আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল বাশার তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিয়া, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অজিত কুমার ভৌমিক, এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. করিম উদ্দিন, আলোর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব ও এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রমজান আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
.png)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন