দেশের বাজারে এবার স্বর্ণের পাশাপাশি দাম কমেছে রুপারও। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এ দর আগামীকাল
শুক্রবার (২৩ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।
এর
আগে
সবশেষ
বুধবার
(২১
জানুয়ারি)
টানা
চতুর্থ
দফায়
দেশের
বাজারে
রুপার
দাম
বাড়িয়েছিল
বাংলাদেশ
জুয়েলার্স
অ্যাসোসিয়েশন
(বাজুস)। ওইদিন ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে
২২
ক্যারেটের
প্রতি
ভরি
রুপার
দাম
নির্ধারণ
করা
হয়েছিল
৬
হাজার
৮৮২
টাকা।
যা
ছিল
দেশের
ইতিহাসে
এক
ভরি
রুপার
সর্বোচ্চ
দাম।
নতুন
দাম
অনুযায়ী,
বর্তমানে
দেশের
বাজারে
২২
ক্যারেটের
প্রতি
ভরি
(১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। পাশাপাশি
২১
ক্যারেটের
প্রতি
ভরি
৬
হাজার
৬৫
টাকা,
১৮
ক্যারেটের
প্রতি
ভরি
৫
হাজার
১৯০
টাকা
এবং
সনাতন
পদ্ধতির
প্রতি
ভরি
রুপার
দাম
পড়বে
৩
হাজার
৯০৭
টাকা।
এ
নিয়ে
চলতি
বছর
দেশের
বাজারে
মোট
৮
বার
রুপার
দাম
সমন্বয়
করলো
বাংলাদেশ
জুয়েলার্স
অ্যাসোসিয়েশন
(বাজুস)। যেখানে
৫
বারই
দাম
বাড়ানো
হয়েছে।
পাশাপাশি
দাম
কমানো
হয়েছে
৩
বার।
অন্যদিকে
গত
বছর
দেশের
বাজারে
মোট
১৩
বার
সমন্বয়
করা
হয়েছিল
রুপার
দাম।
এরমধ্যে
১০
বার
দাম
বাড়ানো
হয়েছিল।
এছাড়া
গত
বছর
৩
বার
কমানো
হয়েছিল
রুপার
দাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী,
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি
(১১.৬৬৪ গ্রাম)
স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন