ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এনসিপি

সরকারকে ধন্যবাদ জানাই: সারজিস আলম

বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম চালু করায় তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারজিস বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন।এনসিপির এই নেতা তার স্ট্যাটাসে আরও বলেন, এই উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।এদিকে, সারজিস আলমের এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটি প্রায় ২১ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।        এনএম/ধ্রুবকন্ঠ

সরকারকে ধন্যবাদ জানাই: সারজিস আলম