ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জোকস

কবি, সাংবাদিক ও শিক্ষকের হাসির তিন জোকস

তরুণ কবি : কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন। প্রকাশক : বিয়ে করেছেন? কবি : না। প্রকাশক : বিয়ে করে তার পরে আসবেন।কবি : কেন? প্রকাশক : আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।  সাংবাদিক : ৮০ বছর বয়সেও আপনি আপনার স্ত্রীকে প্রিয়তমা বলে ডাকেন। এই ভালোবাসার রহস্য কী? বৃদ্ধ : বাবা, ২০ বছর আগে আমি ওনার নাম ভুলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করার সাহস হয়নি, তাই আমি বলি প্রিয়তমা।শিক্ষক : ১৫টি ফলের নাম বল? ছাত্র : পেয়ারা শিক্ষক : ভালো হয়েছে।ছাত্র : আম শিক্ষক : তারপর? ছাত্র : আপেল শিক্ষক : আরো ১২টি বলতে হবে দ্রুত বলো। ছাত্র : এক ডজন কলা।   এনএম/ধ্রুবকন্ঠ

কবি, সাংবাদিক ও শিক্ষকের হাসির তিন জোকস