ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়: উচ্ছ্বাসিত মাভাবিপ্রবি ছাত্রদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে—এমন খবরে সারা দেশের মতো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসেও আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখার নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশা।

বিএনপির এই বিজয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, দীর্ঘদিন পর জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তিনি দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে এ সাফল্য অর্জিত হয়েছে। তার মতে, জনগণ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রতি আস্থা রেখে রায় দিয়েছে এবং দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।

তিনি আরও বলেন, মাভাবিপ্রবি ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্ররাজনীতি চর্চা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ছাত্রদল কাজ করবে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পর এই বিজয় এসেছে। তিনি জানান, মাভাবিপ্রবি শাখা ইতোমধ্যে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস, বৃক্ষরোপণ কর্মসূচি, হলে ফ্রি সাইকেল পাম্প বিতরণ ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের ভিত্তি। জনগণের রায়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন। আগামী দিনে ক্যাম্পাসে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন, সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদল কাজ করবে বলে জানান তিনি।

নতুন সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি জামিল বলেন, তিনি ২০১৮ সালে ভোটার হলেও এবারই প্রথম ভোট প্রয়োগের সুযোগ পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার মাভাবিপ্রবি ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নে নজর দেবে। বিশেষ করে টিএসসি নির্মাণ, আবাসন সংকট নিরসন এবং পরিবহন পুলে বাসসংখ্যা বৃদ্ধির দাবি জানান তিনি।

নির্বাচনের ফলাফল ঘিরে ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ বিরাজ করলেও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়: উচ্ছ্বাসিত মাভাবিপ্রবি ছাত্রদল

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত