ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিখোঁজের পরদিন প্রতিবেশীর ছাদে পাওয়া গেল শিশুর মরদেহ

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদ থেকে আব্দুর রহমান (আব্দুল্লাহ) () নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) নরসিংদীর রায়পুরা উপজেলা চর মরজাল দক্ষিণপাড়া এলাকায় শিশুর মরদেহ উদ্ধার করা। নিহত শিশুটি ওই এলাকার প্রবাসী শুক্কর আলীর ছেলে।

পুলিশ পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুরের পর থেকে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। পরে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চাওয়া হয়। তবে দিন পেরিয়ে রাত নেমে আসলেও মেলেনি সন্ধান। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

এদিকে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ে পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এক কোনে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।

রায়পুরা থানার ওসি প্রবীর কুমার ঘোষ জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ সিআইসি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ তদন্ত করেছে। নিহতের মা সুমি বেগম জানান, আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিল। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে পাওয়া গেছে মরদেহ। তবে কারা ঘটনা ঘটিয়ে থাকতে পারে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কিন্তু প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নিখোঁজ শিশু মরদেহ প্রতিবেশী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

নিখোঁজের পরদিন প্রতিবেশীর ছাদে পাওয়া গেল শিশুর মরদেহ

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদ থেকে আব্দুর রহমান (আব্দুল্লাহ) () নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) নরসিংদীর রায়পুরা উপজেলা চর মরজাল দক্ষিণপাড়া এলাকায় শিশুর মরদেহ উদ্ধার করা। নিহত শিশুটি ওই এলাকার প্রবাসী শুক্কর আলীর ছেলে।

পুলিশ পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুরের পর থেকে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। পরে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চাওয়া হয়। তবে দিন পেরিয়ে রাত নেমে আসলেও মেলেনি সন্ধান। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

এদিকে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ে পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এক কোনে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।

রায়পুরা থানার ওসি প্রবীর কুমার ঘোষ জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ সিআইসি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ তদন্ত করেছে। নিহতের মা সুমি বেগম জানান, আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিল। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে পাওয়া গেছে মরদেহ। তবে কারা ঘটনা ঘটিয়ে থাকতে পারে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কিন্তু প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত