ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল

ছবি সংগৃহীত

ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) সংসদীয় আসন বিএনপি। 

জন্মদিন উপলক্ষে দুটি পৃথক এলাকা ভাগ করে নগরীর বায়েজিদ ও হাটহাজারীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ, এতিম ও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নগরীর বায়েজিদ এলাকায় কাঁঠালবাগানস্থ আজমনগরে প্রথম ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

মেডিক্যাল ক্যাম্পে শত শত নারী-পুরুষ এবং শিশু-কিশোর বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী গ্রহণ করে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘দেশের সাধারণ মানুষ আগামীতে যে নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, দেশনায়ক তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হবে।’

আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, ‘মানুষের সব মৌলিক চাহিদা পূরণ করে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে তারেক রহমানের বিকল্প নেই।’

এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা এস এম আবুল ফয়েজ, আবু মুছা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আবদুল করিম, মকবুল হোসন অরুপ বডুয়া, সেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে বিকেলে মীর হেলাল হাটহাজারী পৌর সদরে মীরের হাট এলাকায় আরেকটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।

সেখানে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েক শত নারী-পুরুষ, শিশু কিশোর ফ্রি ওষুধ সামগ্রীসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় স্থানীয় মাদরাসায় এতিম দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় এলাকাবাসীর উদ্দেশে মীর হেলাল বলেন, ‘আজকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া সেবা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য উপহার।’ 

আগামীতে তারেক রহমান জাতিকে সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাবে উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘আপনারা ধানের শীষে ভোট দিন।

আমরা সবাই মিলেমিশে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ব।’ তিনি আগামী এক সপ্তাহে হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আনুষ্ঠানের ঘোষণা দেন।

এ সময় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা  বিএনপির সদস্য সচিব  গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, পৌর বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মো. রিয়াদ উদ্দিন, হাবিবুর রহমান, উত্তর জেলা যুবদলের  সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল, মহিলা দলের পারভীন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল কবির, জি এম সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা জাসাসের সভাপতি আবু বক্কর সিদ্দীকি সোহেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১২ এপ্রিল ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত