ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা: আটক ৩ জন

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা: আটক ৩ জন
ছবি: সংগৃহীত

জামালপুর- (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) মেহেদী হাসান (৩০)। তাঁদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।

স্থানীয় সূত্র হতে জানা গেছে, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ঘটনাটি পরিকল্পিত। আমাদের কর্মীকে যে স্থানীয় ব্যক্তি আটক করে সেই ব্যক্তি আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ওই ঘটনায় থানায় জিডি করা রয়েছে। নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভোটার ভোট কেনার চেষ্টা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা: আটক ৩ জন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামালপুর- (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) মেহেদী হাসান (৩০)। তাঁদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।

স্থানীয় সূত্র হতে জানা গেছে, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ঘটনাটি পরিকল্পিত। আমাদের কর্মীকে যে স্থানীয় ব্যক্তি আটক করে সেই ব্যক্তি আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ওই ঘটনায় থানায় জিডি করা রয়েছে। নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত