ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মোটরসাইকেল জিক-জ্যাক করে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই বন্ধুর নিহত হয়েছে বলে জানা যায়।

গতকাল শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাজিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ শেখকে (২০) রাতে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত সাজিদুল টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হায়দার মোল্লার ছেলে এবং আব্দুল্লাহ শেখ একই গ্রামের মজিবর শেখের ছেলে।

গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং নিহত আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘সাজিদুল তার আরো দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে জিক-জ্যাক স্টাইলে চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন এবং আব্দুল্লাহ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর আহতকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মোটরসাইকেল নিয়ন্ত্রণ গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জে মোটরসাইকেল জিক-জ্যাক করে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই বন্ধুর নিহত হয়েছে বলে জানা যায়।

গতকাল শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাজিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ শেখকে (২০) রাতে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত সাজিদুল টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হায়দার মোল্লার ছেলে এবং আব্দুল্লাহ শেখ একই গ্রামের মজিবর শেখের ছেলে।

গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং নিহত আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘সাজিদুল তার আরো দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে জিক-জ্যাক স্টাইলে চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন এবং আব্দুল্লাহ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর আহতকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত