ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: শারাফাত হোসাইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এছাড়া সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ইবাদত। আমাদের সবার উচিত ইফতারের নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা। সিএসই বিভাগের এ আয়োজনে এসে নিজ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুভূতি হচ্ছে।'

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, 'আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের এ আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।'

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : দোয়া মাহফিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইফতার সিএসই বিভাগ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এছাড়া সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ইবাদত। আমাদের সবার উচিত ইফতারের নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা। সিএসই বিভাগের এ আয়োজনে এসে নিজ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুভূতি হচ্ছে।'

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, 'আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের এ আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।'

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত