ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন

পাবনা-৩ আসনে ভোটের আমেজ: প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ

এবারের নির্বাচনে পাবনা-৩ এ সম্পূর্ণ ভিন্ন রকমের আমেজ জমে উঠেছে। এখানে মোট ৩ টি থানা নিয়ে গঠিত চাটমোহর ভাঙ্গুরা এবং ফরিদপুর এই তিন থানা মিলে গঠিত পাবনা তিন আসন। ‎এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই করছেন বিএনপি থেকে কৃষিবিদ হাসান জাফির তুহিন, জামায়াত থেকে মাওলানা আলী আজগর সাহেব এবং স্বতন্ত্র প্রার্থী কে,এম আনোয়ারুল ইসলাম। ‎স্থানীয় জনগণের মাধ্যমে জানা যায় তাদের মধ্যে তৃণমূলে সব থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী কে, এম আনোয়ারুল ইসলাম। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন পরপর দুইবার। ‎আর ও জানা যায় বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা ৩ আসনের বহিরাগত হওয়াতে জনগণের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে করে বিএনপি ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ‎জামায়াত থেকে মনোনিত প্রার্থী মা: আলী আজগর সাহেবের ভোটের মাঠ বেশ শক্ত অবস্থান রয়েছে বলে জানা যায়। ‎এ ছাড়া কে,এম আননোয়ারুল ইসলাম এর নির্বাচনী মাঠ বেশ শক্ত অবস্থানে রয়েছেন বলে জনসাধারণের থেকে জানা যায়।‎চাটমোহর ভাঙ্গুড়া এবং ফরিদপুরের মানুষের দাবি দীর্ঘ ১৭ বছর ধরে চাটমোহর ভাংগুরা ফরিদপুরে কোনো স্থানীয় প্রার্থী এমপি নাই। তাই স্থানীয় প্রার্থী হিসেবে জনগণ এইবার কে,এম আনোয়ারুল ইসলামকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।  এনএম/ধ্রুবকন্ঠ

পাবনা-৩ আসনে ভোটের আমেজ: প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ