ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুনামগঞ্জ -৩ আসনের সতন্ত্র প্রার্থী'র ছবি বিকৃত করে মিথ্যা-বিভ্রান্তিকর গুজব

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ -৩ আসনের তালা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজে।

স্থানীয় সূত্রে জানা যায়,একটি কুচক্রী মহল নির্বাচনী মাঠে ব্যারিস্টার আনোয়ার হোসেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বিকৃত ছবি ও অসত্য তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবাদী বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,আমার অরিজিনাল ছবিকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক,মানহানিকর ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন থেকেই আমি নির্বাচনী মাঠে রয়েছি। গুজব ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সুনামগঞ্জ-৩ আসনের সচেতন মানুষ সত্য-মিথ্যা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেবেনএই বিশ্বাস আমার আছে।

ব্যারিস্টার আনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল আচরণই পারে সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে।

এদিকে তাঁর সমর্থক ও স্থানীয় সচেতন মহল এ ধরনের অপপ্রচারকে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে গুজব ছড়ানো বন্ধের দাবি জানিয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সচেতন ভোটারদের প্রত্যাশা, গুজব ও অপপ্রচারের রাজনীতি পরিহার করে সুনামগঞ্জ-৩ আসনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সুনামগঞ্জ -৩ সতন্ত্র প্রার্থী মিথ্যা-বিভ্রান্তিকর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জ -৩ আসনের সতন্ত্র প্রার্থী'র ছবি বিকৃত করে মিথ্যা-বিভ্রান্তিকর গুজব

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ -৩ আসনের তালা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজে।

স্থানীয় সূত্রে জানা যায়,একটি কুচক্রী মহল নির্বাচনী মাঠে ব্যারিস্টার আনোয়ার হোসেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বিকৃত ছবি ও অসত্য তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবাদী বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,আমার অরিজিনাল ছবিকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক,মানহানিকর ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন থেকেই আমি নির্বাচনী মাঠে রয়েছি। গুজব ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সুনামগঞ্জ-৩ আসনের সচেতন মানুষ সত্য-মিথ্যা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেবেনএই বিশ্বাস আমার আছে।

ব্যারিস্টার আনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল আচরণই পারে সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে।

এদিকে তাঁর সমর্থক ও স্থানীয় সচেতন মহল এ ধরনের অপপ্রচারকে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে গুজব ছড়ানো বন্ধের দাবি জানিয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সচেতন ভোটারদের প্রত্যাশা, গুজব ও অপপ্রচারের রাজনীতি পরিহার করে সুনামগঞ্জ-৩ আসনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত