ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিজ কেন্দ্রে ভোট দিলেন নাছির চৌধুরী

নিজ কেন্দ্রে ভোট দিলেন নাছির চৌধুরী
ছবি: নিজ কেন্দ্রে ভোট দিলেন নাছির চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সুনামগঞ্জ -২ আসনের বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার (১২-ই ফেব্রুয়ারী) সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র উপস্থিত হয়ে ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। ভোটের মাধ্যমে শহীদ ও নিখোঁজ সহযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নাছির উদ্দিন চৌধুরী আরো বলেন, বহু বছর পর ভোট দিতে এসে মনে হয়েছে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার রয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন করতে গিয়ে অনেক জনকে আমরা হারিয়েছি।

নাছির চৌধুরী বলেন, জুলাই-আগস্টের গণপথে ছাত্র-জনতার শহীদ হওয়া, সহযোদ্ধাদের গুম ও পঙ্গুত্ববরণের ঘটনাগুলো স্মরণ করে তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ -২ আসনের ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভোটাধিকার নিশ্চিত ও স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা করি।

তিনি চান, ভোটাররা নিজেরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবেন। জনগণের ভালোবাসা ও ভোট ছাড়া কোনও প্রতিনিধির পক্ষে মানসিকভাবে শক্তিশালী থাকা বা এলাকার উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব নয়।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন পর ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এমন বিশ্বাস থেকে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন ভোটকেন্দ্র নাছির চৌধুরী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নিজ কেন্দ্রে ভোট দিলেন নাছির চৌধুরী

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সুনামগঞ্জ -২ আসনের বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার (১২-ই ফেব্রুয়ারী) সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র উপস্থিত হয়ে ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। ভোটের মাধ্যমে শহীদ ও নিখোঁজ সহযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নাছির উদ্দিন চৌধুরী আরো বলেন, বহু বছর পর ভোট দিতে এসে মনে হয়েছে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার রয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন করতে গিয়ে অনেক জনকে আমরা হারিয়েছি।

নাছির চৌধুরী বলেন, জুলাই-আগস্টের গণপথে ছাত্র-জনতার শহীদ হওয়া, সহযোদ্ধাদের গুম ও পঙ্গুত্ববরণের ঘটনাগুলো স্মরণ করে তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ -২ আসনের ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভোটাধিকার নিশ্চিত ও স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা করি।

তিনি চান, ভোটাররা নিজেরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবেন। জনগণের ভালোবাসা ও ভোট ছাড়া কোনও প্রতিনিধির পক্ষে মানসিকভাবে শক্তিশালী থাকা বা এলাকার উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব নয়।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন পর ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এমন বিশ্বাস থেকে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত