ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচির ০৭ টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন-সংশ্লিষ্টরা

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত মোট ৭ টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স সরজ্ঞাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রবিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টা বিজিবি হেলিপ্যাড থেকে এ সব পাঠনো হয়েছে।

ভোট কেন্দ্র গুলো মধ্যে বড় মদক বাজার স: প্রা: বিদ্যালয়, ছোট মদক বাজার স: প্রা: বিদ্যালয়, রেমাক্রী বাজার স: প্রা: বিদ্যালয়, দলিয়ান পাড়া স: প্রা: বিদ্যালয়, জিন্না পাড়া বেস: প্রা: বিদ্যালয়, চাইথোয়াইহ্লা পাড়া বেস: প্রা: বিদ্যালয়,তিন্দু মূখ বাজার স: প্রা: বিদ্যালয়।

হেলিকপ্টারযোগে পাঠানো সময় বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের উপ- পরিচালক মো: জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, নির্বাচন কর্মকর্তা মো: পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভোটকেন্দ্র হেলিকপ্টার থানচি নির্বাচন-সংশ্লিষ্টরা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

থানচির ০৭ টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন-সংশ্লিষ্টরা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত মোট ৭ টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স সরজ্ঞাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রবিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টা বিজিবি হেলিপ্যাড থেকে এ সব পাঠনো হয়েছে।

ভোট কেন্দ্র গুলো মধ্যে বড় মদক বাজার স: প্রা: বিদ্যালয়, ছোট মদক বাজার স: প্রা: বিদ্যালয়, রেমাক্রী বাজার স: প্রা: বিদ্যালয়, দলিয়ান পাড়া স: প্রা: বিদ্যালয়, জিন্না পাড়া বেস: প্রা: বিদ্যালয়, চাইথোয়াইহ্লা পাড়া বেস: প্রা: বিদ্যালয়,তিন্দু মূখ বাজার স: প্রা: বিদ্যালয়।

হেলিকপ্টারযোগে পাঠানো সময় বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের উপ- পরিচালক মো: জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, নির্বাচন কর্মকর্তা মো: পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত