ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন’

ছবি: সংগৃহীত

তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী মাস থেকে কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে নগদ অর্থ প্রদান করা হবে। মোট কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন।’

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ২০২৪-এর গণ-অভ্যুত্থান প্রমাণ করে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের মানুষের মূল চেতনা।’

তিনি নির্বাচনের গুরুত্বে জোর দিয়ে বলেন, ‘নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র পন্থা। গণমাধ্যমকে সঠিক সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হবে এবং কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

মন্ত্রী আরও সতর্ক করেছেন যে, প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না এবং রাজনৈতিক নেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিকরা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ফ্যামিলি কার্ড পরিবার ৪ কোটি ১০ লাখ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

‘৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন’

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী মাস থেকে কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে নগদ অর্থ প্রদান করা হবে। মোট কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন।’

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ২০২৪-এর গণ-অভ্যুত্থান প্রমাণ করে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের মানুষের মূল চেতনা।’

তিনি নির্বাচনের গুরুত্বে জোর দিয়ে বলেন, ‘নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র পন্থা। গণমাধ্যমকে সঠিক সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হবে এবং কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

মন্ত্রী আরও সতর্ক করেছেন যে, প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না এবং রাজনৈতিক নেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিকরা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত