ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে স্বৈরসরকারের আগমন ঘটবে না’

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন মন্তব্য করেছেন গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে দেশে আর কখনও স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে অনেকে ছলে বলে কৌশলে চেয়ার আকড়ে ধরে, সংবিধান পরিবর্তন করে। গণভোটে 'হ্যাঁ' জিতলে এই  সিস্টেমের পরিবর্তন ঘটবে।‘

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে 'হ্যা' এর পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেন, ‘গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কারণ, ইসি গঠন হয়েছিল নির্দিষ্ট ব্যক্তির পছন্দে। এসময় সিইসি রকিবুদ্দিনের উদাহরণ টেনে তিনি বলেন, এই ব্যক্তির নাম কেউ প্রস্তাব না করলেও তার নিয়োগ হয়েছিল সরাসরি প্রধানমন্ত্রীর সুপারিশে।‘

গণভোটে ‌‘হ্যাজয়ী হলে এই সিস্টেম বদলাবে জানিয়ে তিনি বলেন, গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে। আগের মতো শাষনামল না চাইলে গণভোটে হ্যা-তে ভোট দেওয়ার তিনি আহ্বান জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গণভোট হ্যাঁ স্বৈরসরকার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

‘গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে স্বৈরসরকারের আগমন ঘটবে না’

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন মন্তব্য করেছেন গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে দেশে আর কখনও স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে অনেকে ছলে বলে কৌশলে চেয়ার আকড়ে ধরে, সংবিধান পরিবর্তন করে। গণভোটে 'হ্যাঁ' জিতলে এই  সিস্টেমের পরিবর্তন ঘটবে।‘

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে 'হ্যা' এর পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেন, ‘গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কারণ, ইসি গঠন হয়েছিল নির্দিষ্ট ব্যক্তির পছন্দে। এসময় সিইসি রকিবুদ্দিনের উদাহরণ টেনে তিনি বলেন, এই ব্যক্তির নাম কেউ প্রস্তাব না করলেও তার নিয়োগ হয়েছিল সরাসরি প্রধানমন্ত্রীর সুপারিশে।‘

গণভোটে ‌‘হ্যাজয়ী হলে এই সিস্টেম বদলাবে জানিয়ে তিনি বলেন, গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে। আগের মতো শাষনামল না চাইলে গণভোটে হ্যা-তে ভোট দেওয়ার তিনি আহ্বান জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত