ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী সচিবরা অংশ নেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগ্রই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রোজার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সাহরি ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সরকার পরিকল্পনা ১৮০ দিন স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী সচিবরা অংশ নেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগ্রই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রোজার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সাহরি ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত