প্রতিটি দিন সময়ের নদীর
প্রবাহে বিলীন হয়ে যায়,
তবে কিছুদিন থেকে যায় স্মৃতির পাতায় এবং ইতিহাসের পাতায়।
এসব দিনেই ঘটে যায় কিছু নজিরবিহীন
ঘটনা —মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।
আজ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের পাতায় বিশেষ গুরুত্ব
একটি দিন।
শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সাহায্য করে।
চলুন,
আজকে দেখে আসি ১৬ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে অক্ষয়
হয়ে থাকা
কিছু গুরুত্বপূর্ণ ঘটনা:
১২৪৯
- ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করা হয়।
১৭০৪
- অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
১৮০৮
- ফরাসিদের স্পেন দখল।
১৮৬২ - আমেরিকান গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট ডনেলসন দখল করেন।
১৮৭৩
- স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯১৮
- কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।
১৯২৩
- হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।
১৯৩০ - যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
১৯৩৪
- সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৩৬
- পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।
১৯৪৩
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।
১৯৪৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
১৯৫৯
- ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
১৯৬১
- এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।
১৯৭২
- বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।
১৯৯২
- দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।
সূত্র : উইকিপিডিয়া
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন