ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সাধারণভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি বেসরকারি ব্যক্তি বা সংস্থার মাধ্যমে পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্টের সম্প্রচার প্রয়োজনে যথারীতি বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি কুর্মিটোলা, ঢাকায় অবস্থিত বেবিচকের সদরদপ্তর থেকে তথ্য নিশ্চিত করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন গণভোট নিষিদ্ধ ১৫ ফেব্রুয়ারি ড্রোন উড্ডয়ন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সাধারণভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি বেসরকারি ব্যক্তি বা সংস্থার মাধ্যমে পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্টের সম্প্রচার প্রয়োজনে যথারীতি বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি কুর্মিটোলা, ঢাকায় অবস্থিত বেবিচকের সদরদপ্তর থেকে তথ্য নিশ্চিত করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত