ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হ্যাঁ ভোটে দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে: ধর্ম উপদেষ্টা

ছবি : সংগৃহীত

অর্ন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা . আফম খালিদ হোসেন বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে যদি আমরা হ্যাঁ ভোট বিজয়ী করতে পারি, তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে।  সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাব।  স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা রেহাই পাব। 

আজ মঙ্গবার (২০ জানুয়ারিদুপুরে  সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণের মুক্ত মঞ্চে গণভোট কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

গণভোটে হ্যাঁ তে উদ্বুদ্ধ করে ধর্ম উপদেষ্টা বলেন, সংবিধানের গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি পরিবর্তন করতে হয় তাহলে গণভোট লাগবে।  সরকারি দল ইচ্ছা করলে কলমের খোঁচায় পরিবর্তন করতে পারবে না।  প্রধানমন্ত্রী স্পিকার হবেন সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবেন বিরোধী দল থেকে। পলিটিক্যাল পার্টি যত পপুলারই হোক দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন দুই মেয়াদে ১০ বছর।  তৃতীয় টার্মে তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না।  সংসদে উচ্চ কক্ষে থাকবেন ১০০জন। এটা আগে কোনদিন ছিল না।  এটা গণভোটের বৈশিষ্ট্য।

বিগত তিনটা নির্বাচন নির্বাচনের নামে প্রহসন ছিলো জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল চড়তে দেখেছি।  এবার আর ছাগল চড়বে না।  এবার জনগনের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে।  দীর্ঘ দিন পর দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লোসিভ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।  অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ধর্ম উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হ্যাঁ ভোটে দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে: ধর্ম উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

অর্ন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা . আফম খালিদ হোসেন বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে যদি আমরা হ্যাঁ ভোট বিজয়ী করতে পারি, তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে।  সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাব।  স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা রেহাই পাব। 

আজ মঙ্গবার (২০ জানুয়ারিদুপুরে  সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণের মুক্ত মঞ্চে গণভোট কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

গণভোটে হ্যাঁ তে উদ্বুদ্ধ করে ধর্ম উপদেষ্টা বলেন, সংবিধানের গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি পরিবর্তন করতে হয় তাহলে গণভোট লাগবে।  সরকারি দল ইচ্ছা করলে কলমের খোঁচায় পরিবর্তন করতে পারবে না।  প্রধানমন্ত্রী স্পিকার হবেন সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবেন বিরোধী দল থেকে। পলিটিক্যাল পার্টি যত পপুলারই হোক দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন দুই মেয়াদে ১০ বছর।  তৃতীয় টার্মে তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না।  সংসদে উচ্চ কক্ষে থাকবেন ১০০জন। এটা আগে কোনদিন ছিল না।  এটা গণভোটের বৈশিষ্ট্য।

বিগত তিনটা নির্বাচন নির্বাচনের নামে প্রহসন ছিলো জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল চড়তে দেখেছি।  এবার আর ছাগল চড়বে না।  এবার জনগনের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে।  দীর্ঘ দিন পর দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লোসিভ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।  অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত