ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্কুলে চালু হবে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মিড ডে মিল প্রথমে সব উপজেলার সরকারি স্কুলে চালু করা হবে। এরপর সব স্কুলে চালু হবে। শিক্ষাকে সিঙ্গেল কারিকুলামের দিকে নেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, বাংলা, ইংরেজি ইবতেদায়ীসহ সব মাধ্যম সমমান থাকুক, সেটাই চায় সরকার, যাতে প্রতিটি ক্ষেত্রেই ১২ বছর পড়াশুনা করার পর তারা সমানভাবে দক্ষ হতে পারে।

তিনি বলেন, সংস্কৃতি এবং খেলাধুলাকে কারিকুলামে আনতে কাজ করছে সরকার। জুন মাসের পর থেকেই এর প্রক্রিয়া শুরু হবে। সেটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
 
ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা, নৈতিকতার উন্নয়নসহ দক্ষ জনগোষ্ঠী গড়তে কাজ করতে হবে। আগামী ১০ বছরে যাতে আমাদের সন্তানরা অলিম্পিক মেডেল আনতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। প্রতিটি শিক্ষার্থী শিক্ষকের হাতে টেকনোলজি তুলে দিতে চায় সরকার’, যোগ করেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, স্কুল ভবনের বাইরে অর্থ খরচ করে পড়াশুনার কার্যক্রম হোক, সেটা সরকার চায় না। তিন বছর পর আর কোচিং না দেখার বিষয়ে সরকার আশাবাদী। 

সরকার জবাবদিহিমূলক কাজ করতে চায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে আগামী বছরে কীভাবে কাজ করতে হবে, সেটাই এখন মূল লক্ষ্য।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী মিড ডে মিল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

স্কুলে চালু হবে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মিড ডে মিল প্রথমে সব উপজেলার সরকারি স্কুলে চালু করা হবে। এরপর সব স্কুলে চালু হবে। শিক্ষাকে সিঙ্গেল কারিকুলামের দিকে নেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, বাংলা, ইংরেজি ইবতেদায়ীসহ সব মাধ্যম সমমান থাকুক, সেটাই চায় সরকার, যাতে প্রতিটি ক্ষেত্রেই ১২ বছর পড়াশুনা করার পর তারা সমানভাবে দক্ষ হতে পারে।

তিনি বলেন, সংস্কৃতি এবং খেলাধুলাকে কারিকুলামে আনতে কাজ করছে সরকার। জুন মাসের পর থেকেই এর প্রক্রিয়া শুরু হবে। সেটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
 
ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা, নৈতিকতার উন্নয়নসহ দক্ষ জনগোষ্ঠী গড়তে কাজ করতে হবে। আগামী ১০ বছরে যাতে আমাদের সন্তানরা অলিম্পিক মেডেল আনতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। প্রতিটি শিক্ষার্থী শিক্ষকের হাতে টেকনোলজি তুলে দিতে চায় সরকার’, যোগ করেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, স্কুল ভবনের বাইরে অর্থ খরচ করে পড়াশুনার কার্যক্রম হোক, সেটা সরকার চায় না। তিন বছর পর আর কোচিং না দেখার বিষয়ে সরকার আশাবাদী। 

সরকার জবাবদিহিমূলক কাজ করতে চায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে আগামী বছরে কীভাবে কাজ করতে হবে, সেটাই এখন মূল লক্ষ্য।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত