ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শহীদ হাদির কবর জিয়ারতে উপচে পড়া ভিড়ের দৃশ্য

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ৮দিন শেষ হয়ে এসেছে আরেকটি শুক্রবার। তবে তার প্রতি মানুষের ভালোবাসা বা আগ্রহ এখনো এতকুটুও কমেনি। বরং যেন দিন দিন বেড়েই চলছে।

এই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধস্থলে শহীদ ওসমান হাদির কবর দেখতে শতাধিক উপস্থিত হন শুভাকাঙ্ক্ষী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর নজরুল সমাধিসৌধের গেট খুলে দেওয়া হয় এবং এসময় ওসমান হাদির কবর দেখার জন্য ভেতরে প্রবেশ করেন তার ভক্ত অনুরাগীরা।

ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত ও মোনাজাত করেন তারা। মোনাজাতে অনেকেই অশ্রুসজল চোখে হাদির হত্যার বিচার দাবি করেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ওসমান হাদি জিয়ারত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ হাদির কবর জিয়ারতে উপচে পড়া ভিড়ের দৃশ্য

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ৮দিন শেষ হয়ে এসেছে আরেকটি শুক্রবার। তবে তার প্রতি মানুষের ভালোবাসা বা আগ্রহ এখনো এতকুটুও কমেনি। বরং যেন দিন দিন বেড়েই চলছে।

এই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধস্থলে শহীদ ওসমান হাদির কবর দেখতে শতাধিক উপস্থিত হন শুভাকাঙ্ক্ষী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর নজরুল সমাধিসৌধের গেট খুলে দেওয়া হয় এবং এসময় ওসমান হাদির কবর দেখার জন্য ভেতরে প্রবেশ করেন তার ভক্ত অনুরাগীরা।

ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত ও মোনাজাত করেন তারা। মোনাজাতে অনেকেই অশ্রুসজল চোখে হাদির হত্যার বিচার দাবি করেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত