বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ' আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান নাহলে মানুষের ক্রয় ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ' ইরান -ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগর পথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহুর্তে কোন দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই। '
মন্ত্রী আরও বলেন, ' ফ্যামেলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের অঙ্গীকার। এটির জন্য তিনি খুবই আন্তরিক ছিলেন। ইচ্ছে করলে এই কার্ড চার বছরের মাথায় দেওয়া যেতো। কিন্তু সরকার গঠনের ২১ তম দিনে দেশের ১০ টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞা। ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে হাসিমুখ দেখতে ও স্বচ্ছলতা দেখতে। '
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রামে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ফ্যামেলি
কার্ড বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ , সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সমাজসেবার বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন