আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। কিন্তু ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে (যেখানে ভোট দেওয়া হয়) যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার
(৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন সচিব বলেন, 'মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ, যেখানে স্টাম্পিং হয়, সেখানে
করবেন না। এই পরিপত্রটা
আমরা সংশোধন করে দিচ্ছি; যাতে এই ব্যাপারে
কোনো রকমের দ্বিধা না থাকে।'
নির্বাচনী
প্রস্তুতি ও প্রচারণা
প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'ভোট নিয়ে শঙ্কাই নেই। বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন কোনো প্রচারণা না চলে, সেদিকে লক্ষ্য রাখা হবে। ডিজিটাল প্রচারণা কঠোরভাবে মনিটরিং করা হবে।'
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : মোবাইল ভোটকেন্দ্র নিষিদ্ধ ছবি
.png)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। কিন্তু ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে (যেখানে ভোট দেওয়া হয়) যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার
(৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন সচিব বলেন, 'মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ, যেখানে স্টাম্পিং হয়, সেখানে
করবেন না। এই পরিপত্রটা
আমরা সংশোধন করে দিচ্ছি; যাতে এই ব্যাপারে
কোনো রকমের দ্বিধা না থাকে।'
নির্বাচনী
প্রস্তুতি ও প্রচারণা
প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'ভোট নিয়ে শঙ্কাই নেই। বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন কোনো প্রচারণা না চলে, সেদিকে লক্ষ্য রাখা হবে। ডিজিটাল প্রচারণা কঠোরভাবে মনিটরিং করা হবে।'
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন