ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিদায়ি দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মধ্যাহ্নভোজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিদায়ি দুই উপদেষ্টার সম্মানে আজ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজ শেষে তাদের সঙ্গে ছবি তোলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এম.এইছ /  ধ্রুব্কণ্ঠ

বিষয় : পদত্যাগ মো. মাহফুজ আলম আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

বিদায়ি দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মধ্যাহ্নভোজ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিদায়ি দুই উপদেষ্টার সম্মানে আজ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজ শেষে তাদের সঙ্গে ছবি তোলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এম.এইছ /  ধ্রুব্কণ্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত