ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান এবং কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা নিরবতা পালন করেন ও দোয়া করেন।

এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।’ 

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবোএই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বনানী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিনম্র শ্রদ্ধা সামরিক কবরস্থান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান এবং কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা নিরবতা পালন করেন ও দোয়া করেন।

এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।’ 

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবোএই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত