২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার
(২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি এবং তার দল রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীরাও ছিলেন।
এর আগে সকালে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া
করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
উপস্থিত ছিলেন।
২০০৯
সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪
সালের পর থেকে এই দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে
আসছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন