ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চেয়ারম্যান মোত্তালিব মোল্লার সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিবগঞ্জ উপজেলার ১০নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লা।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লা প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে উভয় নেতা শিবগঞ্জ উপজেলা ও সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং স্থানীয় জনগণের সমস্যা নিয়ে আলোচনা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ উপজেলার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : চেয়ারম্যান প্রতিমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ মীর শাহে আলম মোত্তালিব মোল্লা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চেয়ারম্যান মোত্তালিব মোল্লার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিবগঞ্জ উপজেলার ১০নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লা।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লা প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে উভয় নেতা শিবগঞ্জ উপজেলা ও সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং স্থানীয় জনগণের সমস্যা নিয়ে আলোচনা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ উপজেলার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত