ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ‘বর্তমান
যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমরা প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে
চাই। প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন
এমনকি দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য।‘
আজ
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরে
তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার
প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের
নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা
করছি, বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো। জনবান্ধব সরকার
হতে চাই। টাঙ্গাইলেও আমরা কিছু চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা
চিন্তা করতে পারি আমরা।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের
সভাপতিত্বে মতবিনিময়সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন