ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা, শুরু হবে ২০ ফেব্রুয়ারিই

ছবি: সংগৃহীত

পূর্বঘোষিত ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু হবে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মেলার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, এবারের মেলা পবিত্র রমজান মাসে চলায় দর্শনার্থী ও প্রকাশকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণেই পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা ছাড়াও নামাজ এবং তারাবি আদায়ের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ রাখা হবে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন, তার কোনো যৌক্তিকতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘকাল ধরে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ভাষাশহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। মাসব্যাপী এই বইমেলা ও অনুষ্ঠানমালা এখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা ১ ফেব্রুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে।

বাংলা একাডেমি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ও সব বাস্তবতা বিবেচনা করে মেলা ২০ ফেব্রুয়ারিই শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত। সংবাদ সম্মেলনে একাডেমি কর্তৃপক্ষ প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ে মেলা আয়োজন করা কিছুটা চ্যালেঞ্জিং হলেও বৃহত্তর স্বার্থে যেন সবাই মেলায় অংশগ্রহণ করেন। সময় নিয়ে ভিন্ন মত থাকলেও প্রকাশকদের এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বইমেলা ২০ ফেব্রুয়ারি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা, শুরু হবে ২০ ফেব্রুয়ারিই

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পূর্বঘোষিত ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু হবে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মেলার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, এবারের মেলা পবিত্র রমজান মাসে চলায় দর্শনার্থী ও প্রকাশকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণেই পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা ছাড়াও নামাজ এবং তারাবি আদায়ের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ রাখা হবে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন, তার কোনো যৌক্তিকতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘকাল ধরে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ভাষাশহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। মাসব্যাপী এই বইমেলা ও অনুষ্ঠানমালা এখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা ১ ফেব্রুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে।

বাংলা একাডেমি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ও সব বাস্তবতা বিবেচনা করে মেলা ২০ ফেব্রুয়ারিই শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত। সংবাদ সম্মেলনে একাডেমি কর্তৃপক্ষ প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ে মেলা আয়োজন করা কিছুটা চ্যালেঞ্জিং হলেও বৃহত্তর স্বার্থে যেন সবাই মেলায় অংশগ্রহণ করেন। সময় নিয়ে ভিন্ন মত থাকলেও প্রকাশকদের এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত