ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন ঘিরে সারা দেশে মোতায়েন থাকছে ৩৭ হাজার বিজিবি

ছবি : সংগৃহীত

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানিয়েছেন, নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোস্টে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কথা জানান।

কর্নেল লতিফুল বারী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। সেই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে এই বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, সব রাজনৈতিক দল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্নেল লতিফুল বারী জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বিজিবি জয়পুরহাট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

নির্বাচন ঘিরে সারা দেশে মোতায়েন থাকছে ৩৭ হাজার বিজিবি

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানিয়েছেন, নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোস্টে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কথা জানান।

কর্নেল লতিফুল বারী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। সেই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে এই বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, সব রাজনৈতিক দল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্নেল লতিফুল বারী জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। 

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত