ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন: খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়ে বিএনপির জেষ্ঠ্য নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা মহান সংসদে এসেছেন। এটি একটি মহৎ দায়িত্ব এবং গৌরবের বিষয়। দেশপ্রেমের সুমহান মন্ত্র বুকে ধারণ করে দেশমাতৃকার তরে অঙ্গীকার পালন করলে গণতন্ত্রের অগ্রযাত্রা আরো গতিশীল হবে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে চতুর্থবারের মতো সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।

জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সভাপতির দায়িত্ব পেয়ে খন্দকার মোশাররফ হোসেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন শুভেচ্ছা জানান। একইসঙ্গে জাতীয় সংসদে প্রথমবার বিরোধী দলের দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামিককেও অভিনন্দন জানান।

এরপর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গণতন্ত্র পুনরুদ্ধার খন্দকার মোশাররফ মাইলফলক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন: খন্দকার মোশাররফ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়ে বিএনপির জেষ্ঠ্য নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা মহান সংসদে এসেছেন। এটি একটি মহৎ দায়িত্ব এবং গৌরবের বিষয়। দেশপ্রেমের সুমহান মন্ত্র বুকে ধারণ করে দেশমাতৃকার তরে অঙ্গীকার পালন করলে গণতন্ত্রের অগ্রযাত্রা আরো গতিশীল হবে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে চতুর্থবারের মতো সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।

জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সভাপতির দায়িত্ব পেয়ে খন্দকার মোশাররফ হোসেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন শুভেচ্ছা জানান। একইসঙ্গে জাতীয় সংসদে প্রথমবার বিরোধী দলের দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামিককেও অভিনন্দন জানান।

এরপর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত