আগামীকাল
১২ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন
ও গণভোট।
এতে সাধারণ
মানুষের পাশাপাশি
ভোট দেবেন
উপদেষ্টারাও।
সকাল
১০ টায় রাজধানীর
ঢাকার গুলশান
মডেল স্কুল
অ্যান্ড কলেজ
কেন্দ্রে ভোট
দেবেন প্রধান
উপদেষ্টা ড.মুহাম্মদ
ইউনূস।
আজ বুধবার
(১১ ফেব্রুয়ারি)
প্রধান উপদেষ্টার
প্রেস উইং
থেকে এ
তথ্য জানানো
হয়।
১.
অন্তর্বর্তী
সরকারের আইন
উপদেষ্টা আসিফ
নজরুল সকাল
১০ টায়
ভোট দিবেন
। তিনি
টিএসসির পাশে
ইউনিভার্সিটি
ল্যাবরেটরি
স্কুলে ভোট
দেবেন।
২. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
৩.
রাজধানীর গুলশান মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে সকাল ৮ টায় ভোট দেবেন সমাজকল্যাণ ও নারী-শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
৪.
শ্যামলী আনন্দ স্কুলে সকাল ১১ টায় ভোট দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
৫.
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন বিকেল সাড়ে তিনটায় রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার বিআইএসএস-এ।
৬.
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে।
বাণিজ্য
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে।
৭. স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
৮.
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে সকাল ৮ টায় ভোট দেবেন।
৯. বানিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ধানমন্ডি ১৫ নাম্বারের একটি গার্লস স্কুলে সকাল ১০ টায় ভোট দিবেন।
১০.
পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান সকাল ১০ টায় সেন্টার রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
১১.
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান সকাল ৮
টায় গুলশান মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেবেন।
১২. অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বেলা ১২:০০ টায় গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
১৩. চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
তবে চট্টগ্রাম নিবাসী ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন সম্ভবত এবার ভোটকেন্দ্রে যেতে পারছেন না।
এই উপদেষ্টা কাছে জানতে চাইলে তিনি জানান, তার জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন। তিনি চট্টগ্রামের ভোটার। তবে এবার সম্ভবত তিনি চট্টগ্রামে যেতে পারছেন না।
ইসির
তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন