ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঈদযাত্রায় মহাসড়কে যেসব চলবে না

ঈদযাত্রায় মহাসড়কে যেসব চলবে না
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান লরি চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানিয়েছে। এই নির্দেশনা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ০১৫৫০০৫৬৫৭৭- যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতেও ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যানবাহন মহাসড়ক ঈদযাত্রা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ঈদযাত্রায় মহাসড়কে যেসব চলবে না

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান লরি চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানিয়েছে। এই নির্দেশনা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ০১৫৫০০৫৬৫৭৭- যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতেও ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত