আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার
(১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায়
এই তথ্য নিশ্চিত করেছে।
ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান
নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার
সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। বুধবার বিটিভি ও বাংলাদেশ
বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর
জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণের
মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন