ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘অনেক বছর পর বাংলাদেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে’।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠকে পর্যবেক্ষক দল নির্বাচনের সার্বিক পরিবেশ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নারী সংখ্যালঘুদের ভোটাধিকার এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়সহ বিভিন্ন প্রশ্ন তোলে।

নারীদের ভোটাধিকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের যেকোনো সময়ের তুলনায় বাড়বে বলে তিনি প্রত্যয়ী। তিনি জানান, অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার করা সম্ভব ছিল অন্তর্বর্তী সরকার তার বেশিরভাগই বাস্তবায়ন করেছে।

গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, গণভোটেহ্যাঁভোটই জয়ী হবে বলে তিনি মনে করেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার ঘটনার পরও দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা না থাকায় তাদের নির্বাচনে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন আইন উপদেষ্টা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘অনেক বছর পর বাংলাদেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে’।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠকে পর্যবেক্ষক দল নির্বাচনের সার্বিক পরিবেশ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নারী সংখ্যালঘুদের ভোটাধিকার এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়সহ বিভিন্ন প্রশ্ন তোলে।

নারীদের ভোটাধিকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের যেকোনো সময়ের তুলনায় বাড়বে বলে তিনি প্রত্যয়ী। তিনি জানান, অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার করা সম্ভব ছিল অন্তর্বর্তী সরকার তার বেশিরভাগই বাস্তবায়ন করেছে।

গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, গণভোটেহ্যাঁভোটই জয়ী হবে বলে তিনি মনে করেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার ঘটনার পরও দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা না থাকায় তাদের নির্বাচনে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত