ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোজা কবে শুরু? জানা যাবে আগামীকাল বুধবার সন্ধ্যায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশে রোজা কবে থেকে শুরু হবে, কোন রাত থেকে সাহরি খেতে হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার। ওই দিন সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হবে।

এরপর রোজা শুরুর তারিখ নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদ দেখা গেলে সেই তথ্য জানাতে ফোন নম্বরও সরবরাহ করেছে তারা।

ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, বুধবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা বুধবার রাতে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন।

আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং সে ক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, আর শেষ রাতে খেতে হবে সাহরি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রোজা সাহরি বুধবার সন্ধ্যা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রোজা কবে শুরু? জানা যাবে আগামীকাল বুধবার সন্ধ্যায়

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশে রোজা কবে থেকে শুরু হবে, কোন রাত থেকে সাহরি খেতে হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার। ওই দিন সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হবে।

এরপর রোজা শুরুর তারিখ নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদ দেখা গেলে সেই তথ্য জানাতে ফোন নম্বরও সরবরাহ করেছে তারা।

ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, বুধবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা বুধবার রাতে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন।

আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং সে ক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, আর শেষ রাতে খেতে হবে সাহরি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত