ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আন্তর্জাতিক

ড্রোন হামলা: সাময়িকভাবে বন্ধ হলো রাস তানুরা তেল শোধনাগার

ড্রোন হামলার পর সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।সৌদি কর্তৃপক্ষ জানায়, দাম্মামের কাছে অবস্থিত রাস তানুরা শোধনাগার–এ ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তেল স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হলেও ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।  বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র সৌদি আরামকোর রাস তানুরায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোধনাগার থেকে আগুনের কালো ধোঁয়া উড়তে দেখা গেছে, তবে কর্তৃপক্ষ দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

ড্রোন হামলা: সাময়িকভাবে বন্ধ হলো রাস তানুরা তেল শোধনাগার