তিনি বলেন, ‘যেই এর পেছনে থাকুক না কেন, এ ধরনের হামলা লেবাননের
নিরাপত্তা
ও
স্থিতিশীলতার
জন্য
হুমকি।’
একই
সঙ্গে
সতর্ক
করে
দেন,
লেবাননকে
‘নতুন
কোনো
দুঃসাহসিক
অভিযানে’
জড়াতে
দেওয়া
হবে
না।
দায়ীদের
চিহ্নিত
করে
জনগণের
নিরাপত্তা
নিশ্চিত
করতে
প্রয়োজনীয়
সব
ব্যবস্থা
নেওয়া
হবে
বলেও
জানান
তিনি।
এদিকে রকেট হামলার
দায়
স্বীকার
করেছে
হিজবুল্লাহ।
সংগঠনটি
জানায়,
তারা
হাইফা
শহরের
কাছে
একটি
ইসরায়েলি
ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা
স্থাপনাকে
লক্ষ্য
করে
রকেট
ও
ড্রোন
হামলা
চালিয়েছে।
রকেট নিক্ষেপের
পর
ইসরায়েলি
সেনাবাহিনী
সোমবার
ভোরে
লেবাননজুড়ে
ব্যাপক
বিমান
হামলা
শুরু
করে।
তাদের
দাবি,
লেবাননের
ভূখণ্ড
থেকে
ছোড়া
একটি
রকেট
প্রতিহত
করা
হয়েছে
এবং
আরও
কয়েকটি
খোলা
স্থানে
পড়েছে,
তবে
এতে
হতাহত
বা
বড়
ধরনের
ক্ষয়ক্ষতি
হয়নি।
একই সঙ্গে দক্ষিণ
লেবানন
ও
বেকা
উপত্যকার
৫৩টি
গ্রামের
বাসিন্দাদের
আসন্ন
হামলার
আগে
এলাকা
ছেড়ে
অন্তত
১
কিলোমিটার
দূরে
সরে
যাওয়ার
সতর্কবার্তাও
দিয়েছে
ইসরায়েলি
বাহিনী।
আপনার মতামত লিখুন